আদেশ যাবে মন্ত্রণালয়ে তারেকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আদেশ যাবে মন্ত্রণালয়ে তারেকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের


আলোকিত বার্তা:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের নামে ইংল্যান্ডে থাকা ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শুক্রবার বেলা ২টার পরে কারওয়ান বাজারের আম্বর শাহ শাহী মসজিদের নিচতলার সংস্কার কাজ শেষে তা উদ্বোধনের সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের ইংল্যান্ডের ব্যাংকে থাকা তিনটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ইমরুল কায়েস বুধবার এ আদেশ দিলেও বৃহস্পতিবার তা প্রকাশ হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,বিদেশে পুলিশের কর্মকাণ্ড ইন্টারপোলের মাধ্যমে হয়। আর ব্যাংক জব্দের যে আদেশ আদালত দিয়েছেন, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

Top