ঘাটতি নেই দেশে এখন বিদ্যুতের - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটতি নেই দেশে এখন বিদ্যুতের


আলোকিত বার্তা:দেশে এখন একের পর এক আধুনিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। বিদ্যুতের এখন আর কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন, বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে আধুনিক স্পিডবোট হস্তান্তর ও সুধী সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন,কেরানীগঞ্জ উপজেলার দুটি থানাকে নতুন নকশার মাধ্যমে ১০ তলা ভবন করা হবে। ইতোমধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জন্য রাজউকের ঝিলমিল প্রকল্পে ৫০ শতাংশ জমি ক্রয় করা হয়েছে। আধুনিক নকশার কাজ চলছে। এছাড়া বুড়িগঙ্গা নদীতে যেনো কোনোভাবে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা না ঘটে সেজন্য থানা পুলিশকে আধুনিক স্পিডবোট দেয়া হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঢাকা বিভাগের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান ও তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. জজ মিয়া।

Top