বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি অথবা বজ্রসহ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হোসনে আরা সুমিকে ছাড়াতে বরিশাল কোতয়ালী মডেল থানায় ছাত্র দ... বি আর টি সির বরিশাল বাস ডিপোর মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা পে স্কেলে বেতন পেতে পে ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত,খুলনা বিভাগে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত,ক্ষোভ বাড়ছে বিএনপির তৃণমূলে পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর

বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি অথবা বজ্রসহ


আলোকিত বার্তা:আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

অন্যদিকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৪ মিনিটে।

Top