ধর্মঘট স্থগিত পাটকল শ্রমিকদের - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

ধর্মঘট স্থগিত পাটকল শ্রমিকদের


আলোকিত বার্তা:সরকারি পাটকল শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত হয়েছে। সোমবার রাতে শ্রম অধিদফতরের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।বকেয়া মজুরি আদায়,মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা সোমবার দ্বিতীয় দফায় ৯৬ ঘণ্টার টানা ধর্মঘটে নামেন। এর সংকট নিরসনে রাত সাড়ে ৭টার দিকে শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন শ্রম প্রতিমন্ত্রী। বৈঠক শেষ হতে রাত ১২টা পেরিয়ে যায়। শেষে দাবি বাস্তবায়নে শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে পাটকল শ্রমিক নেতারা ধর্মঘটসহ সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন।

বৈঠক শেষে শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান সাংবাদিকদের ধর্মঘট স্থগিতের কথা জানান। বৈঠকে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ নাছিম, বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান চুন্নুসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।শ্রম অধিদফতরের মহাপরিচালক বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে বলেন, ‘আগামী ১৭ মে’র মধ্যে শ্রমিকদের মজুরি ফিক্সেশন সম্পন্ন হবে এবং আগামী ১৮ মে খাতায় উঠবে অর্থাৎ শ্রমিকদের অনুকূলে মজুরি স্লিপ দেয়া হবে।

আগামী ২৫ এপ্রিলের মধ্যে ১০ সপ্তাহের বকেয়া মজুরি আগের হারে এবং তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলেও জানান মহাপরিচালক।মিজানুর রহমান বলেন,পবিত্র শবে বরাত উপলক্ষে মিল থেকে শ্রমিকদের এক সপ্তাহের মজুরি পরিশোধের জন্য বিজেএমসির চেয়ারম্যান মিল কর্তৃপক্ষকে নির্দেশনা দেবে। এছাড়া আগামী ৮ মে বিজেএমসিতে পাটকল শ্রমিক লীগ ও সিবিএ নেতাদের সঙ্গে অন্যান্য দাবি-দাওয়া নিয়ে আলোচনা হবে।বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-নন সিবিএর ডাকে এ ধর্মঘটের অংশ হিসেবে সোমবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকায় যশোর-খুলনা মহাসড়ক এবং খুলনা-ঢাকা রেলপথ অবরোধ করেন শ্রমিকরা।সোমবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট আগামী শুক্রবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা ছিল। এর আগে একই দাবিতে গত ২ থেকে ৫ এপ্রিল ৭২ ঘণ্টার ধর্মঘট করেন পাটকল শ্রমিকরা।

Top