একজন শেখ হাসিনা সবচেয়ে সংযমী ৫ বিশ্বনেতার - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

একজন শেখ হাসিনা সবচেয়ে সংযমী ৫ বিশ্বনেতার


আলোকিত বার্তা:নাইজেরিয়ার সংবাদপত্র দ্য ডেইলি লিডারশিপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের অন্যতম সংযমী নেতা হিসেবে আখ্যায়িত করেছে বলে জানিয়েছে নাইজেরিয়ার বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশন জানায়, নাইজেরিয়ার সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র দ্য ডেইলি লিডারশিপ রোববার মাত্র পাঁচজন বিশ্বনেতাকে নিয়ে ‘ওয়ার্ল্ডস মোস্ট অস্টিয়ার প্রেসিডেন্টস’ শীর্ষক একটি ফিচার প্রকাশ করে।

প্রতিবেদনটিতে শেখ হাসিনার খুব সাদামাটা মাসিক বেতনের (৮০০ মার্কিন ডলার) বিষয়টি উল্লেখ করা হয়। সেই সঙ্গে জানানো হয় যে ফোর্বসের ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী একশ’ নারী’র তালিকায় তিনি ৫৯তম অবস্থানে আছেন।পত্রিকাটি আরও জানায়, শেখ হাসিনার সবচেয়ে অসাধারণ দুটি অর্জন হল তার নেতৃত্বের ভূমিকা এবং বঙ্গবন্ধুর খুনি ও ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের সফলতা। ওয়েবসাইট।

Top