আম বাগান পাহারা দেবে পুলিশ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ, বৃষ্টি আরও দুদিন ছোট হচ্ছে বাজারের ব্যাগ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি

আম বাগান পাহারা দেবে পুলিশ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে


আলোকিত বার্তা:রাজশাহীসহ দেশের বড় আম বাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন প্রত্যহার করে নিয়েছে রাষ্ট্রপক্ষ।একই সঙ্গে একজন ম্যাজিস্ট্রেটের তদারকিতে পুলিশ পাহারার ব্যবস্থার নির্দেশ দিয়েছেন চেম্বার জজ আদালত। বিষয়টি আলোকিত বার্তাকে নিশ্চিত করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।মঙ্গলবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি নুরুজ্জামানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। মনজিল মোরসেদ জানান, রাজশাহী অঞ্চলের আম বাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন প্রত্যহার করে নিয়েছেন।

গত সোমবার (১৬ এপ্রিল) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ওই আবেদনটি করে।রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার জানান, হাইকোর্টের আদেশ সঠিক হয়েছে। এ কারণে আমরা স্থগিতের আবেদন প্রত্যাহার করে নিয়েছি।রাজশাহীসহ দেশের বড় আমবাগানে কেমিক্যালের ব্যবহার রোধে সাতদিনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট তদারকি করতে নির্দেশ দেন হাইকোর্ট।গত ৯ এপ্রিল আমে যেন কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ না হয় সেটি নিশ্চিতে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আম বাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে সাতদিনের মধ্যে রাজশাহীর বিভাগীয় কমিশনার ও ডিআইজিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।এছাড়া ফলের বাজার ও আড়তে আমসহ অন্যান্য ফলে রাসায়নিক মেশানো বা ব্যবহার বন্ধ হচ্ছে কিনা- তা নজরদারি করতে জেলা প্রশাসন, পুলিশ ও র্যাবের সমন্বয়ে একটি পর্যবেক্ষণ টিম গঠন করতে বলা হয়।

পুলিশের আইজি, বিএসটিআই, র্যাব মহাপরিচালককে এ আদেশ বাস্তবায়ন করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।এ সংক্রান্ত এক রিটের সম্পূরক আবেদনের শুনানি নিয়ে গত ৯ এপ্রিল বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মনজিল মোরসেদের করা এক রিটের শুনানি শেষে হাইকোর্ট সাত দফা নির্দেশনা দেন। সেখানে আমের মৌসুমে রাসায়নিক ব্যবহার বন্ধ এবং একটি পর্যবেক্ষণ টিম গঠন করতে বলা হয়। যার ধারাবাহিকতায় নতুন করে আমের মৌসুম আসায় আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে এক সম্পূরক আবেদন করে নির্দেশনা চান।

Top