অলিম্পিক সভাপতি ও মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

অলিম্পিক সভাপতি ও মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন


আলোকিত বার্তা:বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। তারা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে আগামী বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের একথা জানান।

আন্তর্জাতিক প্রশিক্ষণ, বিদেশে দল পাঠানোসহ ক্রীড়াঙ্গনের সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি ক্রীড়াঙ্গনের বিভিন্ন ডিসিপ্লিনে আগামী জাতীয় বাজেটে যাতে যথেষ্ট বরাদ্দ থাকে সে বিষয়ে তারা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।প্রেস সচিব বলেন, বৈঠকে তারা বাংলাদেশ দলের বিদেশ সফরসহ দেশের খেলাধুলা ও ক্রীড়ার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

Top