বৈশাখে গণপিটুনীতে চোরের মৃত্যু,প্রাণ গেল দুই বন্ধুর - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

বৈশাখে গণপিটুনীতে চোরের মৃত্যু,প্রাণ গেল দুই বন্ধুর


আলোকিত বার্তা:টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পহেলা বৈশাখে বেড়াতে গিয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালো দুই বন্ধু। রোববার দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আদাবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই ওই দুই বন্ধু নিহত হয়েছে।নিহতরা হলেন,উপজেলার আনালিয়াবাড়ি এলাকার দুলাল হোসেনের ছেলে সেলিম (১৭) ও একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সাত্তার (১৮)।স্থানীয়রা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে ওই দুই বন্ধু ঘুরতে বের হয়েছিল। ভূঞাপুর থেকে এলেঙ্গা যাওয়ার পথে আদাবাড়ী এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মেসার্স স্বর্ণা বিক্সস’র একটি নম্বর বিহীন ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই দুই বন্ধু নিহত হয়।

ভুয়াপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে নিহতদের উদ্ধার করে।এ প্রসঙ্গে কালিহাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আ. রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পলিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে,ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে গোয়াল ঘর থেকে চোররা গরু নিয়ে যাওয়ার পথে বাড়ির লোকজনসহ স্থানীয়দের গণপিটুনীতে গরু চোর চক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম।তিনি জানান, একটি চোর চক্রের কয়েকজন সদস্য গরু চুরি করে পালানোর সময় একজন গণপিটুনীতে নিহত হলেও অপর সদস্যরা পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি।

Top