দুই দেশের মধ্যে পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট পাঁচটি চুক্তি স্বাক্ষরিত - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

দুই দেশের মধ্যে পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট পাঁচটি চুক্তি স্বাক্ষরিত


আলোকিত বার্তা:ভুটানের সফররত প্রধানমন্ত্রী ডা.লোটে শেরিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেজগাঁও কার্যালয়ে সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী লোটে শেরিং’র আনুষ্ঠানিক বৈঠকটি শুরু হয়।লোটে শেরিং শনিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে টাইগার গেটে তাকে ফুল দিয়ে স্বাগত জানান শেখ হাসিনা।

দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনা পর্ব শেষে উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট পাঁচটি দলিল স্বাক্ষরের কথা রয়েছে। স্বাস্থ্য, কৃষি, জাহাজ চলাচল,পর্যটন এবং জনপ্রশাসন প্রশিক্ষণ বিষয়ে উভয় দেশের মধ্যে সহযোগিতা জোরদারের জন্য পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উভয় নেতা একান্ত বৈঠকে মিলিত হন।ডা. লোটে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সরকারী সফরে বাংলাদেশে এসে পৌঁছেন। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান শেখ হাসিনা।ঢাকায় এসেই বঙ্গবন্ধু প্রতিকৃতি ও জাতীয় সৃতিসৌধে শ্রদ্ধা জানান ভুটানের প্রধানমন্ত্রী। বিকালে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক মতবিনিময় করেন তিনি।ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক ছাত্র ডা. শেরিংয়ের হৃদয়ে একটি বিশেষ জায়গা জুড়ে আছে বাংলাদেশ। ময়মনসিংহ মেডিকেল কলেজের অষ্টাদশ ব্যাচের ছাত্র লোটে শেরিং এমবিবিএস পাস করার পর বাংলাদেশেই সার্জারিতে উচ্চতর ডিগ্রি নেন। দেশে ফিরে যোগ দেন চিকিৎসকের পেশায়।সরকারি চাকরি ছেড়ে ২০১৩ সালে রাজনীতিতে সক্রিয় হওয়ার পর অল্প সময়ের মধ্যেই তার দল ডিএনটি চমক সৃষ্টি করে। ২০১৮ সালের নির্বাচনে ডিএনটি জয়ী হলে ডা. শেরিং হন ভুটানের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন...
Top