পুলিশের নির্দেশনা পহেলা বৈশাখে যানবাহনের জন্য - Alokitobarta
আজ : বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! যশোরে এমপির বাসভবনে হামলার প্রতিবাদে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক,বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বার্তা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল,সংযুক্ত আরব আমিরাতে কান্নার রোল স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ দুই দিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিলো সরকার দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত

পুলিশের নির্দেশনা পহেলা বৈশাখে যানবাহনের জন্য


আলোকিত বার্তা:বর্ষবরনের উদযাপন যেনো নির্বিঘ্নভাবে করা যায় সেজন্য যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কেননা ওই দিন রমনা,সোহরাওয়ার্দী উদ্যান,বিশ্ববিদ্যালয় ও তদসংলগ্ন এলাকায় অসংখ্য লোকসমাগম হয়।ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, ইতোমধ্যে ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে এ সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে।যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবেবাংলামোটর থেকে ইন্টারকন্টিনেন্টাল,শাহবাগ থেকে টিএসসি ও দোয়েল চত্বর,ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল,মৎস্য ভবন থেকে কদম ফোয়ারা,শাহবাগ ও কাঁটাবন,পলাশী থেকে শহীদ মিনার ও দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট ক্রসিং, বকশীবাজার থেকে শহীদ মিনার হয়ে টিএসসি, শহীদুল্লাহ হল ক্রসিং থেকে দোয়েল চত্বর, নীলক্ষেত থেকে টিএসসি।

বিকল্প সড়ক,মিরপুর রোড-সাইন্সল্যাব-নিউ মার্কেট-আজিমপুর-বকশীবাজার-চাঁনখারপুল-গুলিস্তান, রাসেল স্কয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমনি-ইউবিএল-গুলিস্তান, মহাখালী-সাতরাস্তা-মগবাজার-কাকরাইল-রাজমনি-ইউবিএল-গুলিস্তান, ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মৌচাক-মালিবাগ-খিলগাঁও, ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মৌচাক-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমনি-পল্টন-মতিঝিল সড়ক ব্যবহার করা যাবে।

যেখানে যানবাহন রাখবেন,হলি ফ্যামিলি হাসপাতাল রোড,পুরনো অ্যালিফ্যান্ট রোড,আব্দুল গণি রোড,কার্জন হল থেকে বঙ্গবাজার হয়ে ফুলবাড়িয়া, মৎস্য ভবন থেকে কার্পেট গলি ও শিল্পকলা একাডেমি গলি (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িও রাখা যাবে), সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব (ভিআইপি ও মিডিয়ার গাড়ি),কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত। একইসঙ্গে রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও বের হওয়া যাবে।আর রমনা পার্ক এলাকায় প্রবেশের ক্ষেত্রে রমনা রেস্তোঁরা গেট, অস্তাচল গেট, অরুণোদয় গেট, শ্যামলিমা গেট, স্টার গেট ও নতুন গেট ব্যবহার করা যাবে। বের হতে হলে উত্তরায়ণ গেট, বৈশাখী গেট, শ্যামলিমা গেট, স্টার গেট ও নতুন গেট ব্যবহার করতে পারবেন।বিকেল ৫টার পর কোনো গেট দিয়ে পার্কে প্রবেশ করা যাবে না। সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় প্রবেশের ক্ষেত্রে শিখা চিরন্তন গেট, বাংলা একাডেমির বিপরীতে নতুন গেট ও তিন নেতার মাজার সংলগ্ন গেট ব্যবহার করতে হবে।

Top