বৈশাখী ভাতা প্রদান বেসরকারি শিক্ষক-কর্মচারীদের - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

বৈশাখী ভাতা প্রদান বেসরকারি শিক্ষক-কর্মচারীদের


আলোকিত বার্তা:এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড় দেয়া হয়েছে। বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা হিসেবে আটটি চেকের মাধ্যমে এ অর্থ নির্ধারিত চারটি ব্যাংকে জমা দেয়া হয়েছে।মঙ্গলবার (৯ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ১৪২৬ বঙ্গাব্দের বৈশাখী ভাতা প্রদান করা হয়েছে। এ বাবদ ২০ শতাংশ বৈশাখী ভাতার চেক ব্যাংকে জমা দেয়া হয়েছে।বণ্টনকারী ব্যাংক হিসেবে অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এজন্য প্রয়োজনীয় অর্থ দুটি করে মোট ৮টি চেকের মাধ্যমে পাঠানো হয়েছে। ১১ এপ্রিল পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতার টাকা তুলতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের বৈশাখী ভাতা প্রদান করায় বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রতি সমগ্র শিক্ষক সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।উল্লেখ্য,দীর্ঘ আন্দোলনের পর প্রধানমন্ত্রীর আশ্বাসে এ বছর প্রথমবারের মতো বৈশাখী ভাতা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এজন্য শিক্ষক সংগঠনের নেতারা সরকারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।

Top