মওদুদের বিরুদ্ধে মামলা চলবে সম্পদের তথ্য গোপন - Alokitobarta
আজ : সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

মওদুদের বিরুদ্ধে মামলা চলবে সম্পদের তথ্য গোপন


আলোকিত বার্তা:অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে নিম্ন (বিচারিক) আদালতে মামলার কার্যক্রম চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।মওদুদের আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তা খারিজ করে দেন।আদালতে আজ ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান জানান,এ মামলা ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। অনেক সাক্ষীর সাক্ষ্যও নেয়া হয়েছে। এর মধ্যে ৩১ মার্চ ওনার(মওদুদ আহমদ)একটি পিটিশনের অনুলিপি পেয়েছি। যেখানে তিনি বলেছেন- হাইকোর্টে তার ফিনান্সিয়াল বিষয়ে মামলা আছে। সেগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলার কার্যক্রম বন্ধ রাখতে।গত ৪ মার্চ বিচারিক আদালত এ আবেদন নাকচ করলে তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন। যেটি সোমবার সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে এ মামলার কার্যক্রম চলমানই থাকছে।জ্ঞাত আয়বহির্ভূত ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করে দুদক। এ মামলায় গেল বছরের ২১ জুন মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

Top