চালকের চার বছরের কারাদণ্ড আইন কমিশনের গাড়ি - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ

চালকের চার বছরের কারাদণ্ড আইন কমিশনের গাড়ি


আলোকিত বার্তা:মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় বাংলাদেশ আইন কমিশনের সাবেক গাড়ি চালক সামছুল আলমকে চার বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার ঢাকার বিশেষ জজ ৫ এর বিচারক ড.আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।সেই সঙ্গে মানি লন্ডারিংয়ে যুক্ত থাকায় ১ কোটি ৪০ লাখ ২৭ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয়া হয়েছে।মামলার অভিযোগ থেকে জানা গেছে,৭০ লাখ ১৪ হাজার টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে ২০১৪ সালের ৮ জুলাই শাহবাগ থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ১১ জুলাই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। বিচারকাজ চলাকালে আদালত চার্জশিটভুক্ত ৯ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন।

Top