৩৯তম বিসিএসের ফল চলতি মাসের শেষ সপ্তাহে - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

৩৯তম বিসিএসের ফল চলতি মাসের শেষ সপ্তাহে


আলোকিত বার্তা:চলতি মাসের শেষ সপ্তাহে ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। তিনি বলেন,বর্তমানে ফল প্রকাশের শেষ প্রস্তুতি চলছে।ড.মোহাম্মদ সাদিক রোববার জাগো নিউজকে বলেন,এপ্রিলের মধ্যেই চিকিৎসকদের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের চূড়াস্ত ফলাফল প্রকাশ করা হবে। খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। ফল প্রকাশের পরবর্তী কাজ করা হচ্ছে। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হবে।

তবে এই বিসিএসে পদের সংখ্যা বাড়বে না বলেও জানান তিনি।পিএসসি সূত্র জানায়, স্বাস্থ্য ক্যাডারে আয়োজিত ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী পাস করেন। পাস করা প্রার্থীরা চূড়ান্ত নিয়োগের জন্য গত বছরের ১০ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা দিতে শুরু করেন। এ বছরের ৭ মার্চ মৌখিক পরীক্ষার কার্যক্রম শেষ হয়।গত বছরের ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৩২টি কেন্দ্রে এ বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ চাকরিপ্রত্যাশী অংশ নেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৩ শতাংশ এবং বহিষ্কার করা হয় দুই পরীক্ষার্থীকে।

গত বছরের ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে অংশ নিতে ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে ৩৯ হাজার ৯৫৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেন। ৩৯তম বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেয়া হবে।

Top