মার্কিন সরকারের একটা অভ্যাস অ্যালার্ট জারি করা - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

মার্কিন সরকারের একটা অভ্যাস অ্যালার্ট জারি করা


আলোকিত বার্তা:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য মার্কিন সরকারের অ্যালার্ট জারি করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে।তিনি বলেন,বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য মার্কিন সরকার যে অ্যালার্ট জারি করেছে,তেমন কিছু এখানে ঘটেনি। তারা হুমকির মুখে নেই। এটা যুক্তরাষ্ট্রের একটা প্র্যাকটিস হয়ে গেছে। এ দেশে তারা ঝুঁকিতে নেই।তিনি আরো বলেন,কিছুদিন পরপর তারা এ কাজটি করে থাকে। এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। কেন তারা এমন করছে তা খতিয়ে দেখা হচ্ছে।রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে রবিবার ‘ট্রান্স ন্যাশনাল ক্রাইম: সার্ক পারস্পেকটিভ’ শীর্ষক এক আন্তর্জাতিক কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের মুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,বেগম খালেদা জিয়া যদি প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন, তাহলে বিষয়টি চিন্তা-ভাবনা করে জানানো হবে।আরেক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, আগামী ৯ এপ্রিল পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে ৬১৪ জন চরমপন্থী আত্মসমর্পণ করবেন। তাদের কৃতকর্মের জন্য তারা লজ্জিত। তারা ভালোর পথে আসবেন বলে আবেদন করেছেন। তার ভিত্তিতেই আত্মসমর্পণের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও স্বরাষ্ট্রসচিব মোস্তফা কামাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর রৌশন আরা বেগম।দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ। এতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, মালদ্বীপ ও ভুটানের পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা অংশ নিচ্ছেন। ৩ দেশের ৬ জন ও বাংলাদেশের ১৪ জনসহ মোট ২০ জন কর্মকর্তা এই প্রশিক্ষণ নেবেন।এর আগে মিরপুর পুলিশ স্টাফ কলেজে একই ধরনের পাঁচটি প্রশিক্ষণ হয়।

Top