বৃষ্টিপাতের প্রবণতা কমবে ১০ এপ্রিল থেকে ঝড়ো হাওয়াসহ - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

বৃষ্টিপাতের প্রবণতা কমবে ১০ এপ্রিল থেকে ঝড়ো হাওয়াসহ


আলোকিত বার্তা:দেশের বিভিন্ন স্থানে সপ্তাহের মাঝামাঝি ১০ এপ্রিলের পর থেকে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির হওয়ার প্রবণতা কিছুটা কমবে। শনিবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড.মোহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন,সাধারণত এপ্রিল-মে মাস এই সময়ে প্রকৃতি বৈরী ও উত্তপ্ত থাকে। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভবনা থাকে। এ কারণে সকাল এবং বিকেলের দিকে বৃষ্টিপাত নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়। ফলে আবহাওয়ার পরিস্থিতিতে বজ্রমেঘমালা দমকা হাওয়ায় পরিণত হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়।

তিনি আরো বলেন,তবে এ সপ্তাহের মাঝামাঝি ১০ এপ্রিলের দিকে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পাবে।আবহাওয়াবিদ মল্লিক বলেন, সকালে রাজধানীর বিভিন্ন স্থানে আনুপাতিকহারে বৃষ্টিপাত হয়েছে। এছাড়া রাজশাহী, বগুড়া, রংপুর,দিনাজপুর অঞ্চলে আজ বিকেলের আগে ঝড়োহাওয়া, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

অন্যদিকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।আবহাওয়াবিদ আসাদুজ্জামান বলেন, আজ সকালে ঢাকায় ২ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় বাতাসের গতি ছিল দক্ষিণ/দক্ষিণ- পূর্ব দিকে ঘন্টায় (১০-১৫) কিমি। যা অস্থায়ী দমকা হাওয়াসহ ঘন্টায় ৩৫-৪৫ কিমি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ,বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে।- বাসস

Top