নোটিশ শিক্ষার্থীদের প্রত্যাখ্যান ববির কার্যক্রম চালুর - Alokitobarta
আজ : শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে নতুন আইনে বেড়েছে চেক ডিজঅনার মামলার গতি দেশের আট অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে নবম জাতীয় পে-স্কেল পূর্ণ বাস্তবায়নের প্রতীক্ষা আরও দীর্ঘ হলো জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল জুলাই শহীদদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব-অপপ্রচার,নেপথ্যে নিষিদ্ধ আ.লীগ আমরা সরকারি ও বিরোধী দল অনেক বিষয়ে একমত হয়েছি ধ্বংসের ঝুঁকিতে ঢাকা,ভূমিকম্পের ক্ষতি হ্রাসে কার্যকর উদ্যোগ নেই

নোটিশ শিক্ষার্থীদের প্রত্যাখ্যান ববির কার্যক্রম চালুর


আলোকিত বার্তা:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সব ক্লাস,পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম চালু করার জন্য লিখিত নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে এই নোটিশ প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা।শনিবার (০৬ এপ্রিল) রাতে কর্তৃপক্ষের দেওয়া এই নোটিশ প্রত্যাখ্যান করেন তারা।আলোকিত বার্তাকে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নোটিশ দিয়েছে, সেটিকে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিতভাবে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো আমরা। একইসঙ্গে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম রেখেই শিক্ষার্থীদের এ আন্দোলন চলবে।

এদিকে,বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হাসিনুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রোববার (০৭ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম চালু থাকবে। একইসঙ্গে আবাসিক হলগুলোরও কার্যক্রম চালু হবে।

শিক্ষার্থীদের বাদ দিয়ে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করায় আন্দোলনে নামেন ববি শিক্ষার্থীরা। এজন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি এসএম ইমামুল হক শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেন। এর প্রতিবাদে আরও জোরদার আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।শনিবার (০৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের চলমান এ সংকট নিরসনে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের ২৬ জন শিক্ষার্থী, ‌শিক্ষক, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠক শেষেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Top