অ্যাডাপটেশন তহবিল পাচ্ছে বাংলাদেশ প্রথমবারের মতো - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

অ্যাডাপটেশন তহবিল পাচ্ছে বাংলাদেশ প্রথমবারের মতো


আলোকিত বার্তা:প্রথমবারের মতো বাংলাদেশের উপকূলীয় ও নদীতীরবর্তী ক্ষুদ্রচর বা দ্বীপগুলোতে বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা কার্যক্রম জোরদারে বাংলাদেশের জন্য ১০ কোটি ডলার অ্যাডাপটেশন ফান্ড মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে জানানো হয়,এই বরাদ্দ‘অ্যাডাপটেশন ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট ভালনারেবল অফসোর স্মল আইল্যান্ড অ্যান্ড রিভারাইন চরল্যান্ড ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পে ব্যয় করা হবে। বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং দ্য ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের কিয়োটো প্রটোকলের অধীনে এই তহবিল গঠিত হয়। ৮০টি প্রকল্পে অর্থায়নসহ জলবায়ু অভিযোজন ও বিরূপ অবস্থা মোকাবেলায় সক্ষমতা অর্জনে ২০১০ সালের পর থেকে এই তহবিল থেকে ৫৩ কোটি ২০ লাখ ডলার ব্যয় করার সিদ্ধান্ত নেয়া হয়।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও প্রথমবারের মতো এ তহবিল পেতে যাচ্ছে। ২০১৯ সালের মার্চে জার্মানির বন শহরে অনুষ্ঠিত এক বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্যারিসের জলবায়ু চুক্তি অনুযায়ী বাংলাদেশ, আর্মেনিয়া, ডমেনিক্যান রিপাবলিক এবং ওয়েস্টার্ন বালাকানে নতুন প্রকল্পে তিন কোটি ২৫ লাখ ডলার তহবিলের অনুমোদন দেয়া হয়েছে।নতুন এ প্রকল্প জাতীয় অগ্রাধিকার ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্রেটিজি অ্যান্ড অ্যাকশন প্লান’এবং‘ন্যাশনাল ডিটারমাইন্ড কনট্রিবিউশন’ অর্জনে সহযোগিতা করবে। বাংলাদেশের টেকশই লক্ষ্যমাত্রা এবং দারিদ্র ও বৈষম্য দূরীকরণের পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ নতুন উদ্যোগটি ইউএনডিপির ক্রমাগত প্রচেষ্টার একটি অংশ।

Top