ঢাকায় বসবাস করা যেতো না আল্লাহর নজর না থাকলে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

ঢাকায় বসবাস করা যেতো না আল্লাহর নজর না থাকলে


আলোকিত বার্তা:ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরের প্রতি আল্লাহ তায়ালার বিশেষ নজর আছে।আল্লাহর নজর না থাকলে এ শহরে বসবাস করা যেতো না।সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) অডিটোরিয়ামে এনএসইউ ল’ ফেস্ট সিজন-২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ল’ফেস্ট সিজন-২ এর আয়োজন করেছে এনএসইউ’র ল অ্যান্ড মুটিং সোসাইটি।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকার মিরপুর, মোহাম্মদপুর এলাকার প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন ৫৯ হাজার মানুষ। আর গুলশান, বনানীর মতো অন্যান্য অভিজাত এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে ২৪ হাজার মানুষ।

তিনি বলেন,সেখানে সুইডেনে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র ১০ জন মানুষ।‘আলহামদুলিল্লাহ’।এই দেশের প্রতি,ঢাকার প্রতি আল্লাহ তায়ালার বিশেষ নজর আছে।না থাকলে বসবাস করা সম্ভব হতো না।তিনি আরো বলেন,যিনি বিএমডব্লিউ গাড়িতে চড়েন তারও একটি ভোট আবার একজন দিনমজুর বা বস্তিবাসী তারও একটি ভোট। তাই ঢাকার প্রতিটি নাগরিক আমার কাছে সমান।

মেয়র বলেন,আমি মেয়র হওয়ার পরে অনেকে বলেছেন,কুড়িল বস্তি তুলে দেন, আবার বলেছেন ঢাকা শহরের সব কুকুর ইনজেকশন দিয়ে মেরে ফেলুন। এগুলো কোনো সমাধান নয়।বরং আসুন সবাই মিলে চিন্তা করি বস্তিবাসীদের কীভাবে ভালোভাবে থাকার ব্যবস্থা করা যায়। বস্তিতে যেনো আমরা মাঠের ব্যবস্থা করতে পারি,এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ।ফুটওভার ব্রিজ থাকার পরও কেন মানুষ ব্যবহার করে না। জেব্রা ক্রসিং দিয়ে কেন হাটে না। বাস চালকরা কেন প্রতিযোগিতা করে বাস চালান। এখন সময় এসেছে সচেতন করার।জনসচেতনতা আমি একা করতে পারবো?আজকের তরুণ প্রজন্মের এ শিক্ষার্থীরাই জনগণকে সচেতন করতে পারে।নাগরিকদের আইনগত বিষয়গুলোতে সচেতন করতে এ প্রজন্মের শিক্ষার্থীদের সহায়তা চাইলেন আতিকুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনএসইউ ল’ অ্যান্ড মুটিং সোসাইটির সভাপতি আলিয়া মারজিয়া সিন।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনএসইউ’র উপাচার্য (ভিসি) আতিক ইসলাম, প্রো-ভিসি গিয়াস গিয়াস ইউ আহসান প্রমুখ।

Top