৭ দিনের রিমান্ডে তাসভির-ফারুক - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

৭ দিনের রিমান্ডে তাসভির-ফারুক


আলোকিত বার্তা:বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ভবনের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলাম (৬৬) ও ভবনের জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুকের বিরুদ্ধে (৭৫) সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মামলার সুষ্ঠু তদন্তের জন্য ডিবি পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন রোববার অভিযুক্তদের আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিন আবেদন করেন।ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী উভয়পক্ষের শুনানি শেষে তাসভির উল ইসলাম ও এস এম এইচ আই ফারুকের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় তাসভির উল ইসলাম ও এস এম এইচ আই ফারুকের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে পরস্পর জোগসাজশে মানুষের জানমালের ক্ষতি,অবহেলা ও তাচ্ছিল্যপূর্ণ কার্যকলাপের ফলে অপরাধজনক অগ্নিকাণ্ডে মানুষের প্রাণহানি,মারাত্মক জখমসহ সম্পদের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে মামলাটি করেন।গতকাল শনিবার (৩০ মার্চ) দিবাগত রাতে তাসভির উল ইসলাম ও এস এম এইচ আই ফারুককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাতেই মামলার তদন্তভার ডিবি পুলিশকে দেয়া হয়। মামলার নতুন তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর জালাল।

এর আগে ডিবি উত্তর বিভাগের এডিসি গোলাম সাকলাইন সিথিল জাগো নিউজকে বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। তাদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তাদের রাতেই পেয়েছি। রিমান্ডে পেলে বিস্তারিত জানাতে পারব।ওই ঘটনার আরেক এজাহারধারী আসামি রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল। তাকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে এডিসি গোলাম সাকলাইন সিথিল বলেন, ‘তাকে গ্রেফতারের চেষ্টা অবশ্যই চলছে। তবে নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পেরেছি, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান দেশ থেকে পালিয়ে গেছেন।’
গত বৃহস্পতিবার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের ভয়াবহ আগুনে ঘটনাস্থলে ২৫ জন ও হাসপাতালে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৩ জন।ওই ঘটনায় শনিবার বনানী থানায় অবহেলাজনিত মৃত্যু সংঘটনের অভিযোগে একটি মামলা করা হয়। মামলার এজাহারে আসামি হিসেবে তাসভির উল ইসলাম,জমির মালিক প্রকৌশলী এসএমএইচআই ফারুক ও রূপায়নের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের নাম উল্লেখ করা হয়েছে।শনিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বারিধারার নিজ বাসা থেকে টাওয়ারের নকশাবহির্ভূত ও বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলাম এবং রাত ১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ভবনের জমির মালিক প্রকৌশলী এসএমএইচআই ফারুককে গ্রেফতার করা হয়।

Top