শর্ত নিয়ে হাইকোর্টের রুল পুলিশের চাকরিতে অবিবাহিত থাকার - Alokitobarta
আজ : সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ, বৃষ্টি আরও দুদিন ছোট হচ্ছে বাজারের ব্যাগ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি

শর্ত নিয়ে হাইকোর্টের রুল পুলিশের চাকরিতে অবিবাহিত থাকার


আলোকিত বার্তা:পুলিশের সাব-ইন্সপেক্টর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর অবিবাহিত থাকা এবং উচ্চ সামাজিক মর্যাদার অধিকারী হওয়ার শর্ত কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব,স্বরাষ্ট্র সচিব,পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ রোববার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও মো. আশরাফুল কামালের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান।এর আগে গত ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খিলগাঁওয়ের বাসিন্দা মো. হোসেন খানের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান রিট আবেদন দায়ের করেন।

রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন,পুলিশ প্রবিধানমালার ৭৪১ এর (চ) দফার (১) নম্বর উপ-দফায় বলা হয়েছে, পুলিশের সাব-ইন্সপেক্টটর হিসেবে নিয়োগ পেতে হলে প্রার্থীকে অবশ্যই উচ্চ সামাজিক মর্যাদার ও সন্মানিত বংশের হতে হবে। ৪ নম্বর উপ-দফায় বলা হয়েছে,প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং তার শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। এই শর্ত থাকার কারণে রিটকারীর শিক্ষাগত যোগ্যতা থাকার পরও পুলিশের সাব-ইন্সপেক্টটর পদে আবেদন করতে পারছেন না। এ ছাড়া এসব শর্ত সংবিধানের ২৯ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে রিট আবেদনটি দায়ের করা হয়।।রিটে পুলিশ প্রবিধানমালার ৭৪১ এর (চ) দফার ১ ও ৪ নম্বর উপ-দফাকে কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারির আরজি জানানো হয়েছিল।

Top