‘স্কাই মার্শাল’ চায় ভারত,বাংলাদেশে আসতে বিমানে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ জামায়াতের অ্যাকশন প্রশংসনীয়,জামায়াতকে বেশি ভালোবাসেন জনগণ

‘স্কাই মার্শাল’ চায় ভারত,বাংলাদেশে আসতে বিমানে।


আলোকিত বার্তা:বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলরত ভারতীয় বিমানে নিজস্ব সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগ করতে চায় ভারত।এ প্রস্তাব অনুমোদনের জন্য বৈঠক ডাকা হয়েছে।তবে কেন ভারত এরকম চাইছে, তা স্পষ্ট করে বলছেন না কেউ।ভারতীয় দূতাবাস ১০ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে উড়োজাহাজের ভেতরে সশস্ত্র স্কাই মার্শাল নিয়োগের ইচ্ছার কথা জানায়। তারা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকেও (বেবিচক) চিঠির একটি অনুলিপি দেয়।বেবিচক এ চিঠি পাওয়ার কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এনিয়ে বৈঠক হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

তবে এটা কোনো বিশেষ ঘটনা নয় বলে দাবি করেছেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান। তিনি বলেন, এয়ারলাইন্সগুলো চাইলে তাদের উড়োজাহাজে আলাদা সশস্ত্র নিরাপত্তারক্ষী রাখতে পারে। এটা নিয়মের মধ্যেই আছে। শুধু প্রয়োজনীয় অনুমোদন নিতে হয়। আমরা ভারতীয় দূতাবাসের মাধ্যমে চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হবে। তারপরই সিদ্ধান্ত নেয়া হবে যে, অনুমোদন দেয়া হবে কিনা।বাংলাদেশে গত মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল। এর পর তিন দফায় নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে চোখ এড়িয়ে বৈধ অস্ত্রসহ বিমানবন্দরে প্রবেশের ঘটনা ঘটেছে। এখন প্রধান বিচারপতির মতো পদমর্যাদার ব্যক্তিদের নিরাপত্তা তল্লাশি করা হয়।এসব মিলিয়ে বিশেষ কোনো কারণে ভারতের উড়োজাহাজে সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগের প্রশ্নটি এসেছে কিনা, জানতে চাইলে এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান বলেন, না, বিশেষ কোনো কারণ নেই। বিশেষ কোনো কারণের কথা বলাও হয়নি। আমাদের সব কিছুতেই একটু বেশি টেনশন, এটা স্বাভাবিক ঘটনা। যে কোনো এয়ারলাইন্স চাইলে তাদের যাত্রীদের নিরাপত্তার জন্য অনুমোদন নিয়ে তাদের উড়োজাহাজে নিজস্ব রক্ষী রাখতে পারে। এ বিষয়ে ঢাকায় ভারতীয় দূতাবাসের কাছে জানতে চাইলে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তবে ভারতীয় দূতাবাসের চিঠিতে স্কাই মার্শাল নিয়োগের আগে ভারতীয় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) একটি প্রতিনিধি দল ঢাকায় এসে আলোচনার আগ্রহের কথা বলা হয়েছে।বাংলাদেশে ২৯টি বিদেশি এয়ারলাইন্স তাদের উড়োজাহাজ পরিচালনা করে।
এর মধ্যে সৌদি আরবের এয়ারলাইন্স সাউদিয়া তাদের উড়োজাহাজে যাত্রীদের নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তারক্ষী ব্যবহার করে বলে জানান হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক।তিনি বলেন,ভারতীয় উড়োজাহাজে স্কাই মার্শালের ব্যাপারে সিভিল এভিয়েশন অথরিটি সিদ্ধান্ত নেবে। কোনো এয়ারলাইন্স উড়োজাহাজের ভেতর তার যাত্রীদের কিভাবে নিরাপত্তা দেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার।বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ভারতীয় দূতাবাস তাদের উড়োজাহাজে সশস্ত্র স্কাই মার্শাল নিয়োগের কোনো প্রস্তাব দিয়েছে কিনা জানা নেই। ভারতীয় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের বাছাই করা কমান্ডো দিয়ে স্কাই মার্শাল গঠন করা হয়। তারা উড়োজাহাজ ছিনতাই এবং জিম্মি পরিস্থিতি মোকাবেলায় বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত।

Top