স্থগিত ৫ উপজেলার নির্বাচন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ জামায়াতের অ্যাকশন প্রশংসনীয়,জামায়াতকে বেশি ভালোবাসেন জনগণ

স্থগিত ৫ উপজেলার নির্বাচন


আলোকিত বার্তা: আইনি জটিলতা, অনিয়ম ও সহিংসতার কারণে চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ৫টি উপজেলা পরিষদের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন(ইসি)।ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান গণমাধ্যমকে জানান, কুমিল্লার বড়ুরা, ময়মনসিংহের ত্রিশাল, ফেনীর ছাগলনাইয়া, পিরোজপুরের মঠবাড়িয়া, খুলনার ডুমুরিয়া উপজেলার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

৩১ মার্চ চতুর্থ ধাপে ১২৭ উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। এ ৫টি উপজেলার ভোট স্থগিত হওয়ায় এখন পর্যন্ত ১২২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এবার পাঁচ ধাপে উপজেলায় ভোট করছে ইসি। ১৮ জুন পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Top