মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অনিয়ম পাওয়া গেলে ভবন - Alokitobarta
আজ : শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অনিয়ম পাওয়া গেলে ভবন


আলোকিত বার্তা:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে কোনো অনিয়ম পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।তিনি বলেন, ওই টাওয়ারে আগুন লাগা দুঃখজনক ঘটনা। ইতোমধ্যে স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং গৃহায়ণ ও গর্ণপূত মন্ত্রণালয় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে সরকারি নিয়ম অনুযায়ী টাওয়ার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মত বিনিময় শেষে তিনি একথা বলেন।
নিহত ও আহতদেরকে সরকারিভাবে কোনো সাহায্য দেয়া হবে কিনা -এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমাদের হাতে অর্থ আছে। যাদের সাহায্য লাগবে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হবে। এছাড়া নিহত ও আহদেরকে সর্বাত্মক সাহায্য করার জন্য সরকার প্রস্তুত আছে।মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানাসহ আরো অনেকে।

Top