মরদেহ উদ্ধার বরিশালে প্রজেক্ট কর্মকর্তার - Alokitobarta
আজ : রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে ব্যাংক খাত,খেলাপি ঋণের বেপরোয়া ঊর্ধ্বগতি তফসিল ঘোষণার প্রথম দিনই অঘটন ,দিনদুপুরে ওসমান হাদিকে গুলি পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান নির্বাচন বানচাল করার লক্ষ্যে,গ্রেফতার ১৪ জন পাঁচদিনের রিমান্ডে প্রার্থীর অযোগ্যতা ও নির্বাচনী ব্যয় নিয়ে নানা নির্দেশনা ইসির সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের পাকড়াও করা নির্বাচন কমিশনের প্রধানতম দা... ওসমান হাদির ওপর হামলায় জামায়াত আমীরের গভীর উদ্বেগ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় শিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন জামায়াত আমির

মরদেহ উদ্ধার বরিশালে প্রজেক্ট কর্মকর্তার


আলোকিত বার্তা:বরিশালে গোলাম মোস্তফা নামে এক প্রজেক্ট কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর থ্রি-স্টার মানের আবাসিক হোটেল এরিনা’র তিনতলায় ৩০৪ নম্বর কক্ষের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মৃত গোলাম মোস্তফা বিশ্বব্যাংকের অর্থায়নে এলজিডি’র মাধ্যমে চলমান একটি প্রজেক্টের কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।তার বাড়ি মুন্সিগঞ্জে। তবে ঢাকার শেওড়াপাড়া এলাকায় বাসবাস করতেন বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম।

তিনি বলেন,এলজিইডি’র একটি প্রজেক্ট’র কাজে বরিশালে আসেন ওই কর্মকর্তা। তিনি নগরের সদর রোডস্থ হোটেল এরিনায় ওঠেন। সকালে ওই হোটেলে তিনতলার বাথরুমে তার মরদেহ দেখতে পান হোটেল বয়। পরে পুলিশকে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চিকিৎসকের বরাত দিয়ে ওসি বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই কর্মকর্তা মারা গেছেন বলে প্রাথমিকভাবে চিকিৎসক জানিয়েছেন, তবে মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Top