পররাষ্ট্র মন্ত্রণালয় অনলাইনে সার্টিফিকেট সত্যায়িত করবে - Alokitobarta
আজ : সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ, বৃষ্টি আরও দুদিন ছোট হচ্ছে বাজারের ব্যাগ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন’-এর গভীর উদ্বেগ; বি...

পররাষ্ট্র মন্ত্রণালয় অনলাইনে সার্টিফিকেট সত্যায়িত করবে


আলোকিত বার্তা:অনলাইনে সার্টিফিকেট সত্যায়িতসহ অন্যান্য কনস্যুলার সেবা অতি অল্প সময়ে প্রদান করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সার্টিফিকেট সত্যায়িত করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে তাদের ডাটাবেজের মাধ্যমে দ্রুত স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সত্যায়ন করতে হবে।বিদেশে বাংলাদেশি মিশনে ২৪ ঘণ্টা হটলাইন চালু করা হবে। বিমানবন্দরে হয়রানি বন্ধে সিসি ক্যামেরা স্থাপন ও তদারকি করা হবে।শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, সিলেট এর পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

রোহিঙ্গা ইস্যুকে বাংলাদেশি প্রবাসীরা আলোচনা অনুষ্ঠান,সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে তুলে ধরবে এবং এ বিষয়ে তারা সারাবিশ্বে সচেতনতা বাড়াতে সহায়তা করবে বলে আশা করেন ড. মোমেন। সরকারের অর্থনৈতিক কূটনীতি বাস্তবায়নে এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতেও প্রবাসীরা সাহায্য করবে বলে মনে করেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি। আমরা চাই বাংলাদেশ উন্নত দেশ হবে এবং সেখানে সবাই সুখে-শান্তিতে থাকবে। কিন্তু আমাদের অনেক প্রজেক্ট যথা সময়ে বাস্তবায়ন হয় না। এগুলো বাস্তবায়নে কীভাবে আরও গতি আনা যায় সে বিষয়ে আমাদের আরও গবেষণা করতে হবে এবং সচেতন বৃদ্ধি করতে হবে।

Top