অগ্নিকাণ্ডে ২৪ জনের মরদেহ হস্তান্তর - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

অগ্নিকাণ্ডে ২৪ জনের মরদেহ হস্তান্তর


আলোকিত বার্তা:বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা গেছে এবং তাদের শনাক্ত করাও সম্ভব হয়েছে।। গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ এ কথা জানিয়েছেন।শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভবনটির সামনে সাংবাদিকদের তিনি জানান, এ পর্যন্ত ২৪ জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়। মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জটিলতার কারণে একটি লাশ এখনো হস্তান্তর করা হয়নি।

আহমেদ জাফর (৫৯) নামে একজনের মরদেহ শনাক্ত করা হয়নি। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নবীনগররের হেলাল উদ্দিনের ছেলে। ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহ নিয়ে যান বনানী থানার এস আই ফরিদুল। সেখানে ময়নাতদন্তের পর তার মরদেহ হস্তান্তর করা হবে।ডিসি মোস্তাক বলেন, ফায়ার সার্ভিস এখনো উদ্ধার কাজ করছে। ভবনের বিভিন্ন ফ্লোরে গুরুত্বপূর্ণ জিনিস থাকায় সময় লাগছে। ঘণ্টাখানেক পর তারা পুলিশের কাছে ভবনটি হস্তান্তর করবে। পরে পুলিশের ২১টি টিম ভেতরে কাজ করবে।তিনি বলেন, প্রত্যেকটি টিমে একজন উপ-পরিদর্শক (এসআই), একজন সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) নয়জন করে পুলিশ সদস্য থাকবে।পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, উদ্ধারের সব প্রক্রিয়া শেষে ভবনটিতে অগ্নিকাণ্ডে অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Top