‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসীসহ নিহত ২ আফতাবনগরে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত বন্দির মাথায়, কানে বা বুকে গুলি করতেন জিয়াউল হাতে বৈধ কাগজপত্র,ভিসা-টিকিটও ঠিকঠাক,তবুও শাহজালালে পদে পদে হয়রানি দেশে সারের কোনো সংকট নেই খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা,লাগাম টানা যাচ্ছে না খেলাপি ঋণের সোলার ছাড়াও জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে নেছারাবাদে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী র‍্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা

‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসীসহ নিহত ২ আফতাবনগরে


আলোকিত বার্তা:রাজধানীর আফতাবনগরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে। বুধবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।ডিবি পুলিশের ধারণা, নিহতরা বাড্ডা-রামপুরার শীর্ষ সন্ত্রাসী টারজান বাহিনীর প্রধান মনির ও তার সহযোগী শাহ আলী ওরফে শাহেনশাহ।ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি, ৫০ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

ডিবি উত্তরের উপ-কমিশনার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়েকজন মাদক চোরাকারবারী রাতে মাদক কেনবেচা করছিল,এমন তথ্যের ভিত্তিতে আফতাবনগরে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি করে পালাচ্ছিল।তিনি বলেন, এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়ে। কিছুক্ষণ পর দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এছাড়া এই ঘটনায় দুইজনকে গ্রফতার করা হয়েছে। এরা সবাই সন্ত্রাসী টারজান বাহিনীর সদস্য।ডিবি পুলিশ জানায়, গত ১৮ মার্চ মেরুল বাড্ডায় জুলহাস হোসেন মোল্লা নামে এক যুবককে গুলি করে হত্যা করার সঙ্গে টারজান বাহিনীর নিহত দুই সন্ত্রাসী জড়িত। অভিযোগ ছিল, মাদক বিক্রির টাকার ভাগ না পেয়ে জুলহাসকে হত্যা করে টারজান বাহিনী।

Top