বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত বন্দির মাথায়, কানে বা বুকে গুলি করতেন জিয়াউল হাতে বৈধ কাগজপত্র,ভিসা-টিকিটও ঠিকঠাক,তবুও শাহজালালে পদে পদে হয়রানি দেশে সারের কোনো সংকট নেই খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা,লাগাম টানা যাচ্ছে না খেলাপি ঋণের সোলার ছাড়াও জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে নেছারাবাদে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী র‍্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


আলোকিত বার্তা:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় ওই রুমে থাকা বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর পাঁচতলার তালাবদ্ধ সার্ভার রুমটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে কর্মচারীরা। এই বিষয়টি তারা শিক্ষক থেকে শুরু করে কর্মকর্তাদের অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নেভায়। কিন্তু এর আগেই সার্ভার রুমের যন্ত্রপাতি পুড়ে যায়।বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার দেবাশিষ বিশ্বাস আলোকিত বার্তাকে জানান, তাদের তিনটি ইউনিটন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কিন্তু এর আগেই সার্ভার রুমের বেশকিছু যন্ত্রপাতি পুড়ে গেছে।

Top