ভারত সফরে যাচ্ছে ১০০ সদস্যের বাংলাদেশ যুব প্রতিনিধিদল - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারত সফরে যাচ্ছে ১০০ সদস্যের বাংলাদেশ যুব প্রতিনিধিদল


আলোকিত বার্তা:ঢাকায় ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ১০০ সদস্যের বাংলাদেশের একটি যুব প্রতিনিধি দল ভারত সফরে যাচ্ছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতদিনের ভারত সফরে এই প্রতিনিধিদলটি নয়াদিল্লি, আগ্রা ও হায়দরাবাদ ভ্রমণ করবে।
প্রতিনিধি দলটি ভারতের বিভিন্ন শিক্ষা, ব্যবসা, তথ্য প্রযুক্তি ও কারিগরি প্রতিষ্ঠানের তরুণদের সাথে মতবিনিময়ের পাশাপাশি বিশিষ্ট সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান এবং ব্যবসায়িক কেন্দ্রসমূহ পরিদর্শন করবে।

২০১৯ সালের সদস্যদের মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশার ৪০ জন নারী ও ৬০ জন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ডাক্তার, শিল্পী, ক্রীড়াবিদ, সাংবাদিক, প্রকৌশলী, মডেল, রেডিও জকি, মানবিক ও বিজ্ঞান ছাত্র, সমাজকর্মী।ভারত সফর উপলক্ষে বুধবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ যুব প্রতিনিধি দলের উদ্দেশে বক্তব্য রাখেন।

এতে বাংলাদেশ ওডিআই ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।এ বছর সপ্তম যুব প্রতিনিধি দল ভারত সফর করবে। ২০১২ সালে প্রথম যুব প্রতিনিধি দল ভারত সফর করে।

Top