৫ মে ইভিএমে ময়মনসিংহ সিটির ভোট - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

৫ মে ইভিএমে ময়মনসিংহ সিটির ভোট


আলোকিত বার্তা:নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আগামী ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (এমসিসি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এ সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৮ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১০ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারে শেষ দিন ১৭ এপ্রিল।সোমবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি। এই সিটির সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান সচিব।

ময়মনসিংহ সিটির আয়তন ৯০ দশমিক ১৭৩ কিলোমিটার। এটি দেশের ১২তম এবং সর্বশেষ সিটি কর্পোরেশন। ৩৩ সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে এ সিটি গঠিত হয়।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী, ময়মনসিংহ টাউন, গোহাইলকান্দি, গলগণ্ডা, বলাশপুর, কাশর, ভাটিকাশর, সেহরা, কৃষ্ণপুর, কেওয়াখালী, চকছত্রপুর, রাক্তা, ঢোলাদিয়া, মাসকান্দা, বয়রা ভালুকা, ছত্রপুর, আকুয়া, বাড়েরা, কল্লা, চরসেহড়া, হাসিখালী, বাদেকল্পা, বাইসাখাই, খাগডহর, সুতিয়াখালী, রহমতপুর, কিসমত, বেলতলী, দাপুনিয়া, চরঈশ্বরদিয়া, গোবিন্দপুর, চররঘুরামপুর ও জেলখানার চরমৌজা নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠন করা হয়।

Top