স্পেশাল টাস্কফোর্স গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সড়কে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

স্পেশাল টাস্কফোর্স গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সড়কে


আলোকিত বার্তা:রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে স্পেশাল টাস্কফোর্স গঠন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ থেকে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত চলবে এই টাস্কফোর্সের কার্যক্রম। ট্রাফিকের বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে পর্যায়ক্রমে সারাদিনের জন্য গণপরিবহনের বিরুদ্ধে চলবে এ অভিযান।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।জানা গেছে,ডিএমপির চারটি ট্রাফিক বিভাগের প্রতিটি বিভাগ থেকে একজন অতিরিক্ত কমিশনার (এডিসি) ও সহকারী কমিশনার (এসি), দুজন ট্রাফিক পরিদর্শক (টিআই), দুজন সার্জেন্ট, পাঁচজন কনস্টেবল নিয়ে গঠন করা হয়েছে স্পেশাল টাস্কফোর্স। ট্রাফিকের নিজ নিজ বিভাগ থেকে একটি স্পেশাল টাস্কফোর্স সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালাবে তাদের অভিযান।

টাস্কফোর্সের কার্যক্রমের মধ্যে থাকবে, নিজ নিজ বিভাগের গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে পর্যায়ক্রমে সারাদিনের জন্য গণপরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা। ঢাকা মহানগরীতে নিজ নিজ বিভাগে চলাচলরত ফিটনেটবিহীন, রুট পারমিটহীন সব প্রকার গণপরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।ইন্টারসেকশন এবং বাসস্ট্যান্ডগুলোতে প্রতিযোগিতামূলক চলাচল, আড়াআড়িভাবে যানবাহন দাঁড় করানো এবং অন্য পরিবহনকে বাধা প্রদানকারী গণপরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

এছাড়া যত্রতত্র বাস থামানো, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করা, দরজা খোলা রেখে গণপরিবহন চালানোর ব্যবস্থা গ্রহণ। লক্কর-ঝক্কর এবং মডেল আউট বাসের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও সব আইন অমান্যের ঘটনার ভিডিওচিত্র ধারণ করেও ব্যবস্থা গ্রহণ করবে টাস্কফোর্স।

Top