ফসল উৎপাদন অসম্ভব মাটির স্বাস্থ্য রক্ষা না হলে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

ফসল উৎপাদন অসম্ভব মাটির স্বাস্থ্য রক্ষা না হলে


আলোকিত বার্তা:কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার জমিতে ব্যবহার করতে হবে। মাটির স্বাস্থ্য রক্ষা করতে হবে। না হলে ভালো ফসল উৎপাদন করা সম্ভব নয়। মাটির স্বাস্থ্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।রবিবার রাজধানীর খামারবাড়ির আ কা মু গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে ’গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর জেলায় কৃষি উন্নয়ন প্রকল্পের (এসআরডিআই অঙ্গ) প্রারম্ভিক কর্মশালা ও ‘রিভার ওয়াটার স্যালাইনটি অব বাংলাদেশ’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কৃষিমন্ত্রী বলেন, গবেষণা ও সম্প্রসারণের মধ্যে সমন্বয় আরো জোরোলো করতে হবে। গবেষণা প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত প্রযুক্তিগুলো দ্রুত মাঠে সম্প্রসারণ করলে আমাদের কৃষকরা বেশি উপকৃত হবে।

আব্দুর রাজ্জাক বলেন, মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাজে লাগাতে হবে। তারা যদি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে, তাহলে আমাদের উৎপাদন আরো বাড়বে। উপকূলীয় অঞ্চলে অনেক জমি অব্যবহৃত থাকে এসকল জমি চাষের আওতায় আনতে হবে।তিনি বলেন, গবেষণার মাধ্যমে মাটির মান চিহ্নিত করে এলাকা ভিত্তিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের তাগিদ দেন। এছারা মাটির স্বাস্থ্য সুরক্ষার কোন বিকল্প নেই। মাটির স্বাস্থ্য সুরক্ষার্থে ভার্মি কম্পোস্ট ও কম্পোস্ট সার ব্যবহার বৃদ্ধির পরামর্শ প্রদানের জন্য সম্প্রসারণ কর্মীদের আহ্বান জানান।এ সময় বক্তব্য রাখেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিতে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মীর নুরুল আলম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের পরিচালক বিধান কুমার ভাণ্ডার প্রমুখ।

Top