নির্বাচিত হলে একাগ্রচিত্তে একটি পরিকল্পনার আওতায় নিবেদিতপ্রাণ হিসেবে সেবা করে যাবেন - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

নির্বাচিত হলে একাগ্রচিত্তে একটি পরিকল্পনার আওতায় নিবেদিতপ্রাণ হিসেবে সেবা করে যাবেন


আলোকিত বার্তা:নির্বাচিত হলে একাগ্রচিত্তে একটি পরিকল্পনার আওতায় নিবেদিতপ্রাণ হিসেবে সেবা করে যাবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস।শনিবার রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে নবম দিনের নির্বাচনী প্রচারণা শুরুর আগে তিনি একথা জানান। একই সঙ্গে নির্বাচিত হলে উন্নত রাজধানী গড়ার প্রত্যয়ের কথাও জানিয়েছেন।তিনি বলেন, ‘আমরা যেখানে যাচ্ছি স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। উন্নয়নের রূপরেখা আমরা দিয়েছি, আমাদের প্রাণের ঢাকা যে ঢাকাকে আমরা সবাই ভালোবাসি, সেই ঢাকার উন্নয়নের জন্য আমরা যে রূপরেখা দিয়েছি, ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে। তারা স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছেন।

তাপস বলেন,আমরা আশাবাদী ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী হিসেবে আমাকে নৌকা মার্কায় ও এই ওয়ার্ডসহ ঢাকার ৭৫টি ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নির্বাচিত করে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকাবাসী তাদের সেবক হিসেবে আমাদের নির্বাচিত করবেন।ইনশাআল্লাহ, আমরা নির্বাচিত হতে পারলে আগামী পাঁচ বছরে ঢাকাবাসীর সব মৌলিক নাগরিক সেবাসহ ঢাকাবাসীর জন্য ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আমরা সততা, নিষ্ঠা এবং একাগ্রচিত্তে একটি পরিকল্পনার আওতায় নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে যাব, সেবা করে যাব।ডিএসসিসি মেয়রপ্রার্থী আরও বলেন, ‘আমাদের এই প্রাণের ঢাকাকে ২০৪১ সাল নাগাদ উন্নত ঢাকা গড়ে তুলব। যে উন্নত বাংলাদেশের স্বপ্ন শেখ হাসিনা আমাদের দেখিয়েছেন, সেই উন্নত বাংলাদেশের হবে উন্নত রাজধানী, উন্নত ঢাকা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫০ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মাসুম মিয়াকে ঠেলাগাড়ি ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী নাজমা বেগমকে জাহাজ প্রতীকে ভোট দেয়ার আহ্বানও জানান তিনি।এরপর ভোটের তারিখ নিয়ে বিতর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,প্রার্থী হিসেবে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই।এ সময় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Top