মাহি সাদ এরশাদকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বানিয়েছেন তার মা - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

মাহি সাদ এরশাদকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বানিয়েছেন তার মা


আলোকিত বার্তা:সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বানিয়েছেন তার মা এবং পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।বুধবার(১৫ জানুয়ারি)জাতীয় পার্টির প্যাডে রওশন এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে তার ক্ষমতাবলে ১৬ জনকে পার্টির বিভিন্ন পদে পদায়ন করেছেন।চিঠিতে রওশন বলেন,এই মনোনয়ন ও সাংগঠনিক নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ নির্দেশনা দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন রওশন এরশাদ।

দলের প্রধান পৃষ্ঠপোষক স্বাক্ষরিত ওই চিঠি অনুযায়ী, কো-চেয়ারম্যান পদে রাহগির আল মাহি সাদ এরশাদ ও এম এ সাত্তার; প্রেসিডিয়াম সদস্য হিসেবে অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু, নূরে হাসনা লিলি চৌধুরী, অধ্যাপিকা রওশন আরা মান্নান, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশীদ, মাহজাবিন মুর্শেদ, নুরুল ইসলাম ওমর, আরিফুর রহমান খান; ভাইস চেয়ারম্যান পদে আমানত হোসেন আমানত ও সাবেক এমপি ইয়াহিয়া এবং যুগ্ম মহাসচিব পদে মো. জসিম উদ্দিন ভুইয়া ও রেজাউল করিমকে পদায়ন করা হয়েছে।

Top