নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রীও প্রচারণায় অংশ নেয়।বাংলাদেশে কেন লঙ্ঘন হবে?সে প্রশ্নের জবাব আমরা আজও খুঁজে পাইনি। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রীও প্রচারণায় অংশ নেয়।বাংলাদেশে কেন লঙ্ঘন হবে?সে প্রশ্নের জবাব আমরা আজও খুঁজে পাইনি।


আলোকিত বার্তা:ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণায় অংশ নেয়ার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,ত্রিপুরা ও কর্ণাটকের বিধানসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রীও প্রচারণায় অংশ নেয়।পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয় নেতারা অংশ নেয়।সেখানে লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো প্রশ্ন উঠছে না, আইন লঙ্ঘন হয় না।বাংলাদেশে কেন লঙ্ঘন হবে?সে প্রশ্নের জবাব আমরা আজও খুঁজে পাইনি।শুক্রবার দুপুরে রাজধানীর এলেনবাড়িতে সড়ক পরিবহন ও মহাসড়ক ভবনের আধুনিকরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন রাখছি। লেভেল প্লেয়িং ফিল্ড কাকে বলে? আজকে বিএনপি মহাসচিব প্রকাশ্যে জনসভা করতে পারবেন, নির্বাচনী প্রচারণা করতে পারবেন, গণসংযোগ করতে পারবেন। অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেটা করতে পারবেন না। আজকে মওদুদ আহমেদ সাহেব, খন্দকার মোশাররফ হোসেন সাহেব প্রচারণায় অংশ নিতে পারবেন, কিন্তু আমির হোসেন আমু,তোফায়েল আহমেদ তারা এমপি, সে কারণে তারা পারবেন না।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সেটা কি লেভেল প্লেয়িং ফিল্ড হলো? আমি এটা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই,এটা কেমন লেভেল প্লেয়িং ফিল্ড? এখানে ফিল্ডে মির্জা ফখরুল আছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেই। এই বিষয়টার আমি কোনো সুরাহা খুঁজে পাচ্ছি না।

তিনি বলেন,আমি তারপরও বলবো,নির্বাচন কমিশনের যে আচরণবিধি তা আমরা পালন করবো। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি আচরণবিধি মন্ত্রী-এমপি হিসেবে মেনে চলছি।কাদের বলেন,আচরণবিধি যেহেতু হয়েই গেছে,এটা নিয়ে প্রশ্ন আছে বিতর্ক আছে,যেটা আমি বললাম। তারপরও যেটা হয়ে গেছে সেটা মানতে হবে। এখানে মন্ত্রী-এমপিদের বিধি-নিষেধ আছে, যেহেতু আচরণবিধি লঙ্ঘন হবে,তাহলে দলীয়ভাবে আমাদের নেতাকর্মীদের আমরা নির্দেশ দিয়েছি।তিনি আরও বলেন,‘মন্ত্রী-এমপিদের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনোভাবে যেন আচরণবিধি লঙ্ঘন করা না হয়।

Top