নির্বাচন কেন্দ্রীক প্রচারণাকে নতুন আন্দোলন বলে আখ্যা দিয়েছেন বিএনপি - Alokitobarta
আজ : বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কেন্দ্রীক প্রচারণাকে নতুন আন্দোলন বলে আখ্যা দিয়েছেন বিএনপি


আলোকিত বার্তা:ঢাকার দুই সিটি কর্পোরেশনে (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচন কেন্দ্রীক প্রচারণাকে নতুন আন্দোলন বলে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। আজকের এ নির্বাচনকে আমরা গণতন্ত্র ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য একটা আন্দোলন হিসেবে নিয়েছি। আজ থেকে আমাদের নতুনভাবে আন্দোলন শুরু হলো।’শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,এ আন্দোলন হচ্ছে জনগণের মুক্তি, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে ফিরিয়ে আনার ও দেশের মানুষকে মুক্ত করার আন্দোলন।এ সময় মির্জা ফখরুল স্লোগান তোলেন, আমাদের মার্কা কী ‘ধানের শীষ, ধানের শীষ’।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা ইশরাকের লিফলেট বিতরণ করেন।উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Top