বিএনপি নেতাদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনে জয়ের লক্ষ্যে অংশ নিন - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিএনপি নেতাদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনে জয়ের লক্ষ্যে অংশ নিন


আলোকিত বার্তা:আসন্ন ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির উদ্দেশ্যে বলেছেন,বিএনপি নেতাদের অনুরোধ করবো, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নয় বরং গণতন্ত্রের স্বার্থে,গণতন্ত্রকে সমুন্নত রাখতে, জয়ের লক্ষে অংশ নিন।শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের প্রকৃতি মেলা-২০২০ এর উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবার তথ্যমন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, তারা (বিএনপি) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে প্রথম থেকেই অভিযোগের বাক্স নিয়ে বসেছে। বিএনপি নেতারা প্রতিদিন সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ করছেন এবং নির্বাচনের পরেও তা করতে পারেন। গত জাতীয় নির্বাচনের সময়ও দেখা গেছে, বিএনপি নির্বাচনে জয়লাভের চেয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বেশি ব্যস্ত ছিল। ফলে তারা নির্বাচনে কাঙ্খিত ফল লাভ করতে পারেনি।

বিএনপির একজন কাউন্সিলরকে পুলিশের গ্রেফতার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন,কারো বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা এবং ওয়ারেন্ট থাকে তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনী যে কোন সময় গ্রেফতার করতে পারে। সে আওয়ামী লীগ কিংবা বিএনপি বা যে দলেরই হোক না কেন।প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই আয়োজিত ১০ম প্রকৃতি মেলার উদ্বোধনী বক্তব্যে আয়োজকদের অভিনন্দন জানিয়ে পরিবেশ গবেষক ড. হাছান মাহমুদ বলেন, নগরায়ন ও আধুনিকায়নের জন্য আমরা প্রতিদিন প্রকৃতি ধ্বংস করছি। কিন্তু মানবজাতি বেঁচে থাকার স্বার্থেই প্রকৃতিকে আমাদের বাঁচাতে হবে

Top