আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতি মানবিক কারণে তাদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতি মানবিক কারণে তাদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান


আলোকিত বার্তা:আলোকিত বার্তা:কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বৈদেশিক যোগাযোগ কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতি মানবিক কারণে তাদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে আমির খসরু আরও বলেন, ১১ লাখ রোহিঙ্গা সম্প্রদায় মিয়ানমারের বৈধ নাগরিক। জোর করে তাদেরকে নিজ বাসভূমি থেকে উচ্ছেদ করে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হয়েছে- যা একটি ক্ষুদ্র জাতি সত্ত্বাকে নির্মূল করার চরম বহিঃপ্রকাশ। বাংলাদেশ মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিলেও মিয়ানমারের নাগরিক অধিকারসহ রোহিঙ্গাদের গ্রহণ করতে মিয়ানমারকে বাধ্য করাই এই সমস্যার সমাধান।সংশ্লিষ্ট সব পক্ষসহ আন্তর্জাতিক মহল কর্তৃক রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর সম্মিলিত চাপ প্রয়োগ করার জন্য তিনি আহ্বান জানান।

Top