এক সপ্তাহ পর শীতের বিদায় - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

এক সপ্তাহ পর শীতের বিদায়


আলোকিত বার্তা:দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বেশকিছু অঞ্চলের তাপমাত্রা শৈত্যপ্রবাহের আশপাশে আছে। কিছু অঞ্চলের তাপমাত্রা বাড়তির দিকে। অধিকাংশ অঞ্চলে থাকা লেপের শীতের এই আবহ আরও সাত দিন থাকতে পারে। তারপর থেকে ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকবে এবং শীত বিদায় নিতে থাকবে।বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে আবহাওয়াবিদ আরিফ হোসেনবলেন, ‘এখন কয়েকটা দিন এরকমই আবহাওয়া থাকবে। তাপমাত্রা একটু হয়তো বাড়বে। হয়তো দু-একদিন তাপমাত্রা আপডাউন করতে পারে। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত হয়তো দুই-এক জায়গায় শৈত্যপ্রবাহ হয়ে যেতে পারে। পঞ্চগড়ের দিকে। তারপর আর তাপমাত্রা কমবে না।তিনি আরও বলেন, ‘এখনো দেখা যায়, ১০ ডিগ্রির আশপাশে তাপমাত্রা আছে কিছু জায়গায়। ওই সব এলাকায় শীত বিদায় নেয়নি। গ্রামের দিকে ১০ ডিগ্রির আশপাশের তাপমাত্রা মানে লেপের শীতই। যেহেতু সূর্যের আলো থাকে, সে কারণে শীতটা হয়তো সেভাবে অনুভূত হয় না। ১৬ ও ১৭ ফেব্রুয়ারির পর শীত আরও বিদায় নেবে। এখন যেমন আছে ১৬ ও ১৭ পর্যন্ত তেমনই থাকবে, তারপর তাপমাত্রা বাড়তির দিকেই থাকবে।’

বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তারপরের দুই দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তারপরের পাঁচ দিনে তাপমাত্রা বাড়তে পারে।আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Top