পদ্মা সেতুর চলমান নির্মাণকাজের ধারাবাহিকতায় আগামী বছর জুনের মধ্যেই সেতুর অবকাঠামো নির্মাণকাজ শেষ - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

পদ্মা সেতুর চলমান নির্মাণকাজের ধারাবাহিকতায় আগামী বছর জুনের মধ্যেই সেতুর অবকাঠামো নির্মাণকাজ শেষ


আলোকিত বার্তা:পদ্মা সেতুর চলমান নির্মাণকাজের ধারাবাহিকতায় আগামী বছর জুনের মধ্যেই সেতুর অবকাঠামো নির্মাণকাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন।মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন।তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধিরবিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে, যা সত্য নয়।পদ্মা সেতু নির্মাণের মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত বৃদ্ধির যে কথা বলা হয়েছে তা নির্মাণ প্রতিষ্ঠানগুলোর জন্য উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যদি কোনো মেরামতের প্রয়োজনই হয় সে জন্য তাদের ২০২৩-এর জুন পর্যন্ত সময় দেওয়া হবে।

তিনি বলেন, সেতুর সব ফিজিক্যাল ওয়ার্ক শেষ করার লক্ষ্য আগামী বছর ২০২২-এর জুন পর্যন্ত।সেতুমন্ত্রীর আশা, ২০২২ সালের আগেই সব ফিজিক্যাল ওয়ার্ক শেষ করা হবে।
২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির প্রস্তাব ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের অংশ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মেয়াদ বৃদ্ধির সঙ্গে মূল সেতুর ফিজিক্যাল ওয়ার্ক সম্পর্কিত নয়, বড় ধরনের কোনো প্রকল্পের ঠিকাদারদের দায়বদ্ধ রাখতে সাধারণত ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড ধরা হয়,যা পরে প্রয়োজনীয় কাজ সম্পাদনের জন্য।সেতুমন্ত্রী জনগণকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

Top