বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতাবিরোধী অপরাধ করে আসছে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতাবিরোধী অপরাধ করে আসছে


আলোকিত বার্তা:বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতাবিরোধী অপরাধ করে আসছে,তার জন্য তাদের মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার(১২ ডিসেম্বর)সকালে সরকারি বাসভবন থেকে ভিডিওকনফারেন্সের মাধ্যমে বগুড়ার আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।সেতুমন্ত্রী বলেন,বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধে ইনডেমিনিটি আদেশ জারি করা, জেলহত্যা, গ্রেনেড হামলা,আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করাসহ এমন কোনো জঘন্য কাজ নেই যা বিএনপি করেনি।জন্মলগ্ন থেকে ক্ষমতার লোভে ধারাবাহিকভাবে তারা মানবতাবিরোধী অপরাধ করে আসছে। জনগণ মনে করে মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুন্যালে তাদেরও বিচার হওয়া উচিত।বিএনপিকে দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,বিএনপির অতীত ষড়যন্ত্রের ইতিহাস, তাদের হাতে রক্তের দাগ, পোড়া মানুষের গন্ধ। তাদের দলের মধ্যেই গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কী করে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,একটি বড় দলে রাজনৈতিক নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। কিন্তু এই প্রতিযোগিতা হতে হবে সাংগঠনিক নিয়মনীতি মেনে। দলকে প্রশ্নবিদ্ধ করে কোনো কাজ করা যাবে না। কারণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দলের শৃঙ্খলার বিষয়ে কঠোর। শৃঙ্খলা না মানলে তাকে দল ছাড় দেবে না।
তিনি আরও বলেন, দলকে সংগঠিত করতে ত্যাগীদের নিয়ে কমিটি গঠন করতে হবে। কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজদের নিয়ে কমিটি করা যাবে না।আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুদরত ই ইলাহীর সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিবুল আলম রিপু প্রমুখ।

Top