বিএনপি উপনির্বাচনে নামকা ওয়াস্তে প্রার্থী দেয়,খুব হইচই করে তারপর ইলেকশনের দিন দুপুরে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায় - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিএনপি উপনির্বাচনে নামকা ওয়াস্তে প্রার্থী দেয়,খুব হইচই করে তারপর ইলেকশনের দিন দুপুরে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বিএনপি উপনির্বাচনে নামকা ওয়াস্তে প্রার্থী দেয়,খুব হইচই করে, তারপর ইলেকশনের দিন দুপুরে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়। আমি বলবো এটি তাদের একটি পরিকল্পিত খেলা।উপনির্বাচনের দিন ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা আগুন দিয়েছে তা প্রমাণিত।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গণভবন থেকে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এতে যোগ দেন তিনি।শেখ হাসিনা বলেন, ‘মানুষ আমাদের ভোট দিচ্ছে একটিই কারণে, সেটি হলো জনগণ উপলদ্ধি করতে পেরেছে যে, আওয়ামী লীগ আসলে জনগণের উপকার হয়। আওয়ামী লীগ একটি সংগঠন, আমাদের পূর্বেই প্রস্তুতি ছিল আমাদের অর্থনীতি কী হবে, আমরা সামাজিক উন্নয়নের জন্য কী করতে পারবো।

তিনি বলেন, ‘আমরা সামাজিক নিরাপত্তার জন্য কী করবো, দেশের উন্নয়ন কীভাবে হবে, সেদিকে কিন্তু আমরা কাজ করেছি। এটি আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীর চিন্তা করতে হবে। তাৎক্ষণিকভাবে কোনো কিছু পাওয়া বড় কথা নয়, মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেটিই বড় কথা।বক্তব্যে বিভিন্ন নির্বাচনে বিএনপির ভূমিকারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। ঢাকা ও সিরাজগঞ্জের উপনির্বাচনের দিন রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপিকে দায়ী করেন তিনি।

Top