যারা নির্বাচনে এজেন্ট দিতে পারে না,তারা নির্বাচনে হেরে প্রতিবাদ করাটা লজ্জা ছাড়া আর কিছু নয় - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

যারা নির্বাচনে এজেন্ট দিতে পারে না,তারা নির্বাচনে হেরে প্রতিবাদ করাটা লজ্জা ছাড়া আর কিছু নয়


আলোকিত বার্তা:বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,যারা নির্বাচনে এজেন্ট দিতে পারে না,তারা নির্বাচনে হেরে প্রতিবাদ করাটা লজ্জা ছাড়া আর কিছু নয়। সোমবার বিকালে সদ্যপ্রয়াত নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মফিজ উল্লা বিকমের স্মরণে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণ সভায় যুক্ত হন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে আগুনের লেলিহান শিখায় তাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে।তিনি বলেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে আবারো আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা নির্লজ্জভাবে বলে বেড়ায় যে তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়।ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ জানে এদেশে পেট্রোল বোমা আর আগুন সন্ত্রাসের জনক হচ্ছে বিএনপি। গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা। ২০১৩- ১৪ সালের আগুন সন্ত্রাস তার প্রমাণ। দেশের শান্তি ও স্বস্তি নষ্ট করে অস্থিতিশীলতা তৈরি করতে বিএনপি গুজব, অপপ্রচার আর আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

তিনি আরও বলেন, জনবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অর্থের উৎসেরও সন্ধান করা হচ্ছে, যারা অর্থ যোগান দিচ্ছে তাদেও বিচারের আওতায় আনা হবে।বিএনপিকে হুশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণ ও রাষ্ট্রের সম্পদ এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আর দেওয়া হবে না।নোয়াখালীর বিভিন্ন উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার দৃষ্টিভঙ্গি পোষণ করেন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যেই সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।মন্ত্রী বলেন, ফেনী, চৌমুহনী-সোনাপুর সড়ক চারলেনের কাজ চলমান আছে এবং চৌমুহনী হতে কুমিল্লা পর্যন্ত চারলেনের নির্মাণ কাজ চলছে।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম,সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি এবং কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ নেতারা।

Top