ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি


আলোকিত বার্তা:ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।তাদের দাবি, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় স্বাধীনতাবিরোধীদের মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির বৈঠকে এ অভিযোগ তোলা হয়। পরে মুক্তিযোদ্ধার তালিকায় থাকা ভুয়া ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে মুক্তিযোদ্ধাদের যে চিকিৎসা খরচ দেয়া হয় প্রয়োজন অনুযায়ী তা মাসিক হারে প্রদানের সুপারিশ করা হয়।

মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে কার্যক্রম চলমান বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়। বিশুদ্ধ তালিকা একবারে প্রকাশে দেরি হলে পর্যায়ক্রমে তালিকা প্রকাশের জন্য সুপারিশ করে কমিটি।কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং মোছলেম উদ্দিন আহমদ অংশ নেন।

Top