অবিলম্বে সংসদ অধিবেশনে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

অবিলম্বে সংসদ অধিবেশনে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন


আলোকিত বার্তা:ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম অবিলম্বে সংসদ অধিবেশনে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ফ্রান্সের রাষ্ট্রপতি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের সব পণ্য বর্জন করতে হবে।তাদের সঙ্গে বাংলাদেশের সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ফ্রান্স দূতাবাস ঘেরাও পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।ফ্রান্সে প্রকাশ্যে বহুতল ভবনে রাসূল (সা.) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি দেয় দলটি।মুফতি রেজাউল করিম বলেন, ‘বাংলাদেশ ৯২ ভাগ মুসলমানের দেশ। ফ্রান্সের রাষ্ট্রপতি রাসুল (সা.) কে নিয়ে ব্যঙ্গ উক্তি করার পর সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন ব্যবস্থা নিলেও আমাদের দেশের সরকার এখনও নিশ্চুপ কেন? এদেশের মুসলমানরা আপনাদের সম্পর্কে বুঝে গেছে আপনারা কোন পক্ষের।তিনি বলেন, ‘আজকের সমাবেশ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অচিরেই সংসদে বিল উত্থাপনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপন করতে। ফ্রান্স দূতাবাসের মাধ্যমে আমাদের এ বার্তা পৌঁছে দিতে হবে। ফ্রান্সের রাষ্ট্রপতি যতক্ষণ প্রকাশ্যে ক্ষমা না চাইবে, তাকে ছাড় দেওয়া হবে না।তিনি ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে বলেন, ‘ওআইসিতে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে। বাংলাদেশে রাসুল (সা.) এর বিরুদ্ধে কটূক্তিকারীদের বিচারের জন্য কঠোর আইন পাস করতে হবে। ফ্রান্সের পণ্য বর্জন করতে হবে। আমাদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রাখতে হবে।এসময় তিনি ঘোষণা দেন, আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সারা দেশে জেলা ও মহানগরে এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রথম যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, দফতর সম্পাদক লুৎফর হোসেন জাফরী, সহকারী মহাসচিব হাসান জামিল, ইসলামী যুব আন্দোলনের সভাপতি কেএম আতিকুর রহমান প্রমুখ।সমাবেশে শেষে বেলা সাড়ে ১১টার দিকে ফ্রান্স দূতাবাস ঘেরাও করার উদ্দেশে হাজার হাজার জনতার মিছিল পল্টন মোড় হয়ে অগ্রসর হতে থাকে। এসময় তারা ফ্রান্সের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেন।ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পুলিশি বাধার মুখে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (২৭ তারিখ) বেলা সাড়ে ১১টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে সংক্ষিপ্ত সমাবেশের পর একটি বিশাল মিছিল নিয়ে ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে গুলশানের দিকে রওনা হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।দুপুর ১২টা নাগাদ মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়। রাস্তার দুই পাশে বিপুল সংখ্যক পুলিশ বেরিকেড দিয়ে তাদের সামনে অগ্রসর হতে দেয়নি। পরে নেতারা পুলিশের সঙ্গে কথা বলে তাদের কর্মসূচি সেখানে সমাপ্ত ঘোষণা করেন। এসময় কয়েক হাজার নেতাকর্মীকে নানা রকম স্লোগান দিতে দেখা যায়।

Top