সড়ক নির্মাণের সময় পানি চলাচলের বিষয়টি খেয়াল রাখতে হবে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

সড়ক নির্মাণের সময় পানি চলাচলের বিষয়টি খেয়াল রাখতে হবে


আলোকিত বার্তা:সড়ক নির্মাণের সময় পানি চলাচলের বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রয়োজনে পর্যাপ্ত পরিমাণে কালভার্ট-ব্রিজ নির্মাণ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম প্রকল্পের সার্বিক বিষয় উপস্থাপন করেন।প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেন,সড়ক তৈরির সময় পানি চলাচলের বিষয়টি খেয়াল রাখতে বলেছেন। যেন বিল হাওর-বাওর বাঁচিয়ে রাখা যায়।মামলা জটের কারণে অনেক প্রকল্প বাস্তবায়নে ধীরগতি হয় এই বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে সিনিয়র সচিব বলেন, মামলার কারণে প্রকল্প বিলম্ব হয়। উদ্যোগী মন্ত্রণালয় যেন প্রকল্পের মামলা দ্রুত নিষ্পত্তি করে এই বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়নসহ সড়ক নিরাপত্তা’ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩১৯ কোটি টাকা। প্রকল্পের আওতায় ৬৩ কোটি ৮৫ লাখ টাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ব্যয় মেটানোর কথা ছিল। একনেক সভায় প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে এই টাকা মওকুফ করে দিয়েছেন। ৬৩ কোটি ৮৫ লাখ টাকা সরকারি তহবিল থেকে মেটানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।সংবাদ সম্মেলনে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশীদ, শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Top