হার্টে একটি ব্লক ধরা পরলেও সেটি ইনজেকশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

হার্টে একটি ব্লক ধরা পরলেও সেটি ইনজেকশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে


আলোকিত বার্তা:বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের এনজিগ্রাম(হার্ট পরীক্ষা)সফলভাবে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার(১৫ অক্টোবর)সকালে ল্যাব এইড বিশেষজ্ঞ ডা.সোহরাবুজ্জামানের নেতৃত্বে এনজিওগ্রাম করা হয়।এ সময় বিএনপিপন্থী চিকিৎসক দের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব)নেতা বিশেষজ্ঞ চিকিৎসক ডা.মনোয়ারুল কাদির বিটু ও ডা.রফিকুল ইসলাম তাদের সঙ্গে ছিলেন।বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা.এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,হার্টে একটি ব্লক ধরা পরলেও সেটি ইনজেকশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে।চার সপ্তাহ পর আবারো পরীক্ষা করতে হবে। এমনিতে সার্বিকভাবে সুস্থ আছেন রুহুল কবির রিজভী।এদিকে রুহুল কবির রিজভী আহমেদের পরিবার তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।গত মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচি শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন রিজভী আহমেদ।পরে তাকে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।পরে সেখান থেকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

Top