প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ৯৮ জন কর্মকর্তা - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ৯৮ জন কর্মকর্তা


আলোকিত বার্তা:প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ৯৮ জন কর্মকর্তা।শনিবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ৯৮ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করে।পদোন্নতিপ্রাপ্ত ৯৮ কর্মকর্তাকে জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি।

সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২ অনুযায়ী এসব পদে পদোন্নতি দেওয়া হয়।৯৮ জনকে পদোন্নতি দিয়ে এখন প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হলো ৬১১, যা পদের চেয়ে প্রায় পাঁচগুণ। প্রশাসনে এখন অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১৩০টি।

Top