অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণ থেকে বিরত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণ থেকে বিরত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ


আলোকিত বার্তা:অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণ বা প্রশস্ত করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। পরিকল্পনামন্ত্রী বলেন, বৈঠক চলাকালীন সময় সড়ক উন্নয়নের একটি প্রকল্প অনুমোদনের সময় অপ্রয়োজনীয় কোনও রাস্তা তৈরি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি (শেখ হাসিনা) বলেছেন, নিজের বাড়ির সামনে অপ্রয়োজনীয় সড়ক নির্মাণ বা প্রশস্ত করার মানসিকতা বাদ দিতে হবে।

তিনি বলেন,কৃষিজমি রক্ষায় নতুন রাস্তা না করে বিদ্যমান রাস্তা সংস্কারের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন, প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল করার প্রতিশ্রুতি রয়েছে বর্তমান সরকারের। সেই প্রতিশ্রুতি পূরণের জন্যই ৪০টি উপজেলায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের প্রকল্পটি অনুমোদন দেওয়া হচ্ছে।মন্ত্রী বলেন,এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশ ফেরত বেকারদেরও প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া হবে, যাতে তারা আবার বিদেশ গিয়ে আরও বেশি আয় করতে পারেন। এক প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, “প্রকল্প পাস হওয়া মানেই টাকা খরচ নয়। আমরা প্রকল্প চলমান সময়ে নজরদারি করছি, ভবিষ্যতে আরও জোরদার করব।

Top